ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ঘর ভাঙল ফারাহ খানের

ads

বলিউড অভিনেতা-নির্মাতা সঞ্জয় খানের মেয়ে ফারাহ খান আলী। ডিজে আকীলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবনের ইতি টানলেন তিনি।


ফারাহর আরেক পরিচয় তিনি অভিনেতা হৃতিক রোশানের স্ত্রী সুজান খান ও অভিনেতা জায়েদ খানের বোন। সমঝোতার মাধ্যমেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন ফারাহ।


ইনস্টাগ্রামে আকীলের সঙ্গে একটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মাঝে মাঝে মানুষ পৃথক হয়। পরস্পরের মধ্যে দূরত্ব তৈরি করে। আমার স্বামী আকীলের সঙ্গে গত ৯ বছরে আমার সম্পর্ক বদলে গেছে। আমরা এখন দম্পতি থেকে ভালো বন্ধু। ভালোভাবে বলতে গেলে আমরা সমাঝোতার মাধ্যমে আলাদা হয়েছি।’


ফারাহ পেশায় একজন জুয়েলারি ডিজাইনার। ১৯৯৯ সালে আকীলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ‍দুই সন্তান আজান ও ফিজা। সন্তানদের ব্যাপারে ফারাহ লিখেছেন, ‘আমরা সবসময়ই পরস্পরের ভালো বন্ধু। আমার দুই সন্তান আজান ও ফিজার মা-বাবা। তারা আমাদের দু’জন অনেক ভালোবাসে। কিন্তু দম্পতি হয়ে থাকা আমাদের সম্ভব নয়। এটা আমাদের দু’জনের সিদ্ধান্ত। এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি জড়িত নেই। সবাইকে এটা জানানোর কারণ পরিচিতরা বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করবেন কারণ আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই এবং পরস্পরের প্রয়োজনে সব সময়ই পাশে থাকব।’


ফারাহ আরো লিখেছেন, ‘আকীল সব সময়ই আমার পরিবারের অংশ এবং আমিও তার কাছে তাই। আমি চাইব আমার শুভাকাঙ্ক্ষীরা বিষয়টি বিজ্ঞভাবে গ্রহণ করবেন এবং এটি নিয়ে চর্চা করবেন না। সুখে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটিই সবচেয়ে বড় বিষয়। জীবনের সকল প্রাপ্তির জন্য কৃতজ্ঞ।’

ads
ads
ads

Our Facebook Page